দুই দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর পূণরায় আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ।
বুধবার (০৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপিয় ইউনিয়ন উদ্যোগ নিলে সেখানে বাংলাদেশের সমর্থন থাকবে বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে সরকার। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে গঠিত হয় তাদের সরকার।
১৫ আগস্ট আফগানিস্তানে আশরাফ গনির সরকারকে ক্ষমতাচ্যুত করে কাবুল দখল করে তালেবান। ৩০ আগস্ট যুক্তরাষ্ট্র তাদের সব সৈন্যকে দেশ থেকে প্রত্যাহার করলে পুরো দেশের নিয়ন্ত্রণ পায় তালেবানরা।
বার্তা বাজার/এসজে