নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে দুইদল। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের সামনে রয়েছে টাইগাররা।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ আজ আগে বোলিং করবে।
আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা।
আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা। অন্যদিকে তৃতীয় ম্যাচের মতো আজকের ম্যাচে টাইগারদের হারিয়ে সিরিজে ফিরতে চাইবে কিউইরা।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
বার্তা বাজার/নব