ধোবাউড়ায় নারী ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কলসিন্দুরের ক্ষুদে ফুটবলার মেয়েদের মাঝে খেলা সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এসব সামগ্রী বিতরণ করেন।
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে ফুটবলকন্যারা এবং তাদের কোচ জুয়েল মিয়া খেলা সামগ্রী গ্রহণ করেন। ২৮ জোড়া জার্সি,২০ টি বল,২৮ জোড়া বুট এবং সিনকাট প্রদান করা হয়েছে।
এছাড়াও ধেবাউড়া প্রেসক্লাবে একটি হারমুনিয়ামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খেলা সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য,কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ থেকে সানজিদা মারিয়াসহ ১২ জন খেলোয়ার জাতীয় নারী ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছে। ইতোমধ্যে কলসিন্দুরের ৬ জন খেলোয়ার জাতীয় নারী ফুটবলদলের সাথে প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান,কলসিন্দুরের মেয়েদের ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে সহযোগিতা অব্যহত থাকবে।
আনিসুর রহমান/বার্তা বাজার/টি