ভূমি সেবার মান বাড়াতে আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সারাদেশে একযোগে অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই ভবন উদ্বোধন করেন।
আশুগঞ্জ শহরের কাচারী রোডে অবস্থিত ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান মহিলা লিমা সুলতানা, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাসিমসহ সামাজিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ১ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যায়ে দ্বিতীয় তলা বিশিস্ট ভবনটির নির্মান কাজ করেন মেসার্স নির্মান বিল্ডার্স।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি