রংপুরে মোটরসাইকেলের নিযন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় শ্যালক দুলা ভাই সহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ই সেপ্টেম্বর) রাতে বদরগঞ্জ- পদাগঞ্জ আঞ্চলিক সড়কে এই মর্মান্তিা দূর্ঘটনাটি ঘটে।
বুধবার (৮ ই সেপ্টেম্বর) দুপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি বার্তাবাজারকে নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
নিহতরা হলেন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০), অপর দুজন রনির দুলাভাই চট্রগ্রাম হালিশহরের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪)। নিহত ইউসুফ ও নাহিদ গত (৫ ই সেপ্টেম্বর) রংপুরের বদরগঞ্জের কুতুবপুরে শশুর বাড়িতে বেড়াতে আসেন।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বার্তাবাজারকে বলেন, গতরাতে মোটরসাইকেলে শ্যালক রনিকে নিয়ে বের হন ইউসুফ ও নাহিদ। বদরগঞ্জ থেকর পদাগঞ্জ বাজার যাওয়ার পথে খিয়ার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়।
ঘটনা স্থলেই রনির দুলাভাই মোটরসাইকেল চালক ইউসুফ আলী মারা যান। ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি ও তার অপর দুলাভাই নাহিদ শিকদার।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রনি ও নাহিদ কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোরে দু’জনের মৃত্যু হয়েছে বলেও জানান ওসি।
রকি আহমেদ/বার্তা বাজার/টি