ভারত ফেরতদের থাকছে না কোয়ারেন্টাইন

বেনাপোলে তুলে দেওয়া হয়েছে ভারত ফেরতদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন। তুলে দেওয়া হলেও যাত্রীদের জন্য থাকছে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন। যাদের করোনা নেগেটিভ সনদ রয়েছ শুধু তাদোর জন্য কার্যকর হবে এ নিয়ম।

গতকাল মঙ্গলবার(৭সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিসিডি, ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ্য, যাদের বয়স ১০ বছর তারা করোনার আরটি পিসিআর রিপোর্টের আওতায় আসবে না। তবে ভারত ফেরত অন্যান্য যাত্রীদের আরটি পিসিআর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক থাকতে হবে।

এদিকে, বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে চিঠি অনুযায়ী এই আদেশটি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইউছুফ আলী।

ইউছুফ আলী বার্তা বাজার কে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারত ফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটি পিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে তারা সরাসরি নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করবেন। তবে যেসব যাত্রীর করোনার উপসর্গ বা পজিটিভ তাদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। যারা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে তাদেরও পাঠানো হবে হোম কোয়ারেন্টাইনে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বার্তা বাজার কে এ বিষয়ে বলেন, আজ বুধবার থেকে যারা ভারত থেকে ফেরা যাত্রীরা করোনা নেগেটিভ সনদ নিয়ে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক থাকতে হবে।

শার্শা উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বার্তা নাজার কে বলেন, আজ থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এ আদেশ কার্যকর করা হচ্ছে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর