রুয়েট বাস চালক সালাম হত্যা মামলার ৪ আসামির যাবজ্জীবন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর বাস চালক আব্দুস সালম (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সোহেল রানা, নূর নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির। এছাড়া এই হত্যা মামলার অপর দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদের মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে। ওই দুই আসামি হলেন- ফয়সাল আহম্মেদ শিফাত ও শিমুল ওরফে পশাল।
মামলার বাদি আব্দুস সালামের ছেলে পশাল জানান, প্রত্যাশা ছিলো সর্বোচ্চ শাস্তির। কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই রায়ে তারা পুরোপুরি সন্তষ্ট নয় বলেও জানান তিনি।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এন্তাজুল হক বাবু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবু বক্কর।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ এপ্রিল রুয়েটের শেখ হাসিনা হলের সামনে আব্দুস সালাককে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন আব্দুস সালামের ছেলে পলাশ বাদি হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি