ঢাকার সাভারে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।
নিহত ওই নারী একই এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতোন বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত দুই জন কোটবাড়ি এলাকার জমি ব্যবসায়ী আব্দুল গফুরের বাসায় ভাড়া ওঠেন। এদিন রাতেই ওই কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তার সঙ্গী। পরে বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
সাভার থানর উপ পরিদর্শক ওবায়দুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি