ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, নিহত ৪০

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে কারারক্ষী ও কয়েদিসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারে এ ঘটনা ঘটে। ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা জানান, বুধবার রাত ১টা থেকে ২টার মধ‌্যে তাংগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগে। সংশ্লিষ্টরা এখনও সেখানে কাজ করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। কারাগারের ওই ব্লকে ১২২ জনের ধারণ ক্ষমতা থাকলেও অনেক বেশি বন্দী ছিলেন সেখানে। সবাই মাদক সংক্রান্ত মামলার আসামি ছিলেন।

তাংগেরাং কারাগারটি জাকার্তার কাছাকাছি অবস্থিত। সরকারি তথ্য অনুযায়ী, কারাগারে ৬০০ জনের ধারণা ক্ষমতা থাকলেও ২ হাজারের বেশি বন্দী সেখানে অবস্থান করছিলেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর