করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু এটি।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় ও অন্যজন উপসর্গ নিয়ে মারা যান।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে রাজশাহীর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।
তিনি আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮ জন।
বার্তা বাজার/নব