রাজধানীতে ২৪ ঘন্টায় ৪৩ জন গ্রেফতার

রাজধানীতে গত ২৪ ঘন্টায় ৪৩ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম ২০৪ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি ১০ গ্রাম গাঁজা, ৭২০ ক্যান বিয়ার ও ৪,৪৯১ পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ৬ থেকে বুধবার সকাল ৬ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারতৃকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর