করোনারভাইরাস ছড়ানোর দায়ে ভিয়েতনামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শাস্তি প্রাপ্ত ওই যুবকের নাম লি ভ্যান ত্রি (২৮)। সে কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে সফর করায় আদালত এ আদেশ দেয়।
আদালত জানিয়েছে, নিয়ম ভেঙে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে সফর করায় অনেক লোক আক্রান্ত হয়েছেন এবং এক ব্যক্তি মারাও গেছেন। ভ্যান ত্রি’র কারণে অন্তত আটজন করোনা আক্রান্ত হয়েছেন।
আন্তর্জাতিক গণ্যমাধ্যম সূত্রে জানা যায়, ২১ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করেছেন লি ভ্যান ত্রি। তিনি যে সময় হো চি মিন শহর থেকে কা মাউ প্রদেশে যান সে সময় হো চি মিন শহরে করোনার প্রাদুর্ভাব অনেক বেশি ছিল। তবে কা মাউ প্রদেশে করোনা প্রাদুর্ভাব ছিল অপেক্ষাকৃত কম। এদিকে ৭ জুলাই লি ভ্যান ত্রির দেহে করোনা শনাক্ত হয়।
বার্তা বাজার/টি