হানিফ ফ্লাইওভার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর ওয়ারীতে হানিফ ফ্লাইওভার থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন,মাসুম মিয়া (২৮) ও মো. নাসির (৩৫)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওয়ারী থানার এসআই মিজানুর রহমান।

তিনি বলেন,আমরা জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ ফোন পেয়ে ফ্লাইওভারের ওপরে রাজধানী সুপার মার্কেট-সংলগ্ন মসজিদের সামনের মোড় থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, তারা দুজন মোটরসাইকেলে করে দ্রুতগতিতে গুলিস্তানের দিকে যাওয়ার পথে ট্রার্নিংয়ের সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান। দুজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর