বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। একই দল তিন উইকেটকিপার ব্যাটসম্যান। আজ এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেটকিপারকে খেলিয়ে রেকর্ড করল টিম ইন্ডিয়া।বাংলাদেশের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পান্থের সঙ্গে দীনেশ কার্তিককে প্রথম একাদশে রাখে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় একাদশে এই তিন উইকেটকিপার একই সঙ্গে খেললেও ওয়ানডে ক্রিকেটে প্রথমবার। বিশ্বকাপের ইতিহাসে তো প্রথমবার।চলতি বছরের শরুতে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিন উইকেটকিপারকে খেলিয়েছিল ভারত।কিন্তু ওয়ানডে ফর্ম্যাটে প্রথমবার তিন উইকেটকিপার ব্যাটসম্যানকে খেলায় শাস্ত্রী-বিরাট জুটি।
রবিবার বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য বিজয় শংকর খেলতে না-পারায় ধোনির সঙ্গে খেলেন পপান্থ। আর বাংলাদেশের বিরুদ্ধে ধোনি, পন্থের সঙ্গে কার্তিককে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বার্তাবাজার/এএস