মৌলভীবাজারে খাসি সম্প্রদায় ও স্থানীয় জনগনের মধ্যকার সৃষ্ট বিরোধ সমাধান হয়েছে। মঙ্গলবার(৭ আগস্ট) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বনবিট এলাকায় সামাজিক বনায়নের কারণে স্থানীয় জনগণ ও খাসিয়া সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট অসন্তোষ নিরসনে কুলাউড়া উপজেলা প্রশাসন উভয়পক্ষকে ডেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া এটিএম ফরহাদ চৌধুরী।
এ সম্প্রীতি সমাবেশে স্থানীয় জনগণ, খাসিয়া সম্প্রদায় ছাড়াও রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলে মতবিনিময় করেন।
সবার মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সাম্প্রতিককালে সৃষ্ট অসন্তোষের সমাধান করা হয় এবং সংশ্লিষ্ট সকলে এ সম্প্রীতি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বার্তা বাজার/অমি