মৌলভীবাজারে স্বাদ এন্ড কোং ও ইউনিক হাসপাতালকে জরিমানা

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে স্বাদ এন্ড কোং ও ইউনিক হাসপাতালকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন জানান, ইউনিক হাসপাতালের ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে ঔষধ সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফ্রিজে সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মিষ্টির মধ্যে মাছি থাকা, খাদ্য পণ্যে পোড়া তেল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত ইউনিক প্রাইভেট হাসপাতালকে ১০ হাজার টাকা, শাহ মোস্তফা কলেজ রোডে অবস্থিত স্বাদ এন্ড কোং কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোড, শাহ মোস্তফা কলেজ রোড, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অভিযানে সহায়তা করেন র‌্যাব-৯ এর ইন্সপেক্টর মো: ইকবাল পারভেজ এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উউপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: আকাশ রায় এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর