জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটুক্তি করার অভিযোগ এনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে সালথা সদর বাজারে এসে শেষ হয়। পরে সদর বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় শামা ওবায়েদ ইসলাম রিংকুকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। এছাড়াও সরকারের নিকট তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।
এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান, যুবলীগ নেতা সোহেল মাহমুদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি