রাঙ্গাবালীতে বিদ্যুৎ নিয়ে বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে: শ্রমিকলীগ

বিগত একযুগে বিদ্যুতের আলো পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। খাল-বিল পেরিয়ে, বিস্তীর্ণ মাঠ পেরিয়ে দুর্গম পাহাড়েও পৌঁছে গেছে বিদ্যুৎ। আলোকিত হয়েছে দুর্গম পাহাড়ী জনপদ থেকে চরাঞ্চল, হাওড়-বাওড়-বিল সব এলাকা। বিশাল জলরাশির উপকূলীয় অঞ্চলেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আঁধার কেটে আলোর পথে যাত্রা শুরু করেছে উপকূলীয় প্রান্তিক মানুষও। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ই সেপ্টেম্বর শুভ উদ্বোধন হতে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ।

কিন্তু এই শতভাগ বিদ্যুতায়ণের বিরুদ্ধে রাঙ্গাবালীতে ষড়যন্ত্রে লিপ্ত স্থানীয় বিএনপি-জামাতের নেতাকর্মীরা, অভিযোগ জানিয়েছেন রাঙ্গাবালী উপজেলা জাতীয় শ্রমিকলীগ।

মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালীতে জাতীয় শ্রমীকলীগের আয়োজনে বিএনপি-জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। তখন স্থানীয় বিএনপি-জামাতের নেতাকর্মীদের নিয়ে এসব কথাবার্তা বলেন জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা।

উপজেলা শ্রমিকলীগের আহব্বায়ক মো. রওশন মৃধা জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। কিন্তু জামাত-বিএনপি এই উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা রাঙ্গাবালী উপজেলা জাতীয় শ্রমিক লীগ এসকল বাধা মোকাবেলা করতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে সর্বদা প্রস্তুত।

সাইফুল ইসলাম সায়েম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর