নবীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবা দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে বড়াইল ইউনিয়নের গোসাইপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে গোসাইপুর বাজারের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম এমএস.সি।

জানা যায়, রাইয়ান ট্রেডিং ইন্টারন্যাশনালের উদ্যোগে গোসাইপুর বাজারের হাতেম আলী মার্কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি খোলা হয়েছে। এটি ইসলামী ব্যাংকের নবীনগর শাখা থেকে পরিচালিত হবে। এতে সব ধরনের ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা।

ইসলামী ব্যাংকের নবীনগর শাখার ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল হোসেন আজাদ, বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক (ভিপি এনাম) কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জিল্লুর রহমান ও ব্যবসায়ী নাজমুল হক প্রমুখ।

এ সময় ফিতা কেটে বড়াইল ইউনিয়নের গোসাইপুর বাজারে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবা দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম এমএস.সি।

রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর