সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাকো দিয়ে চলছে সেতু পারাপার। এমনই একটি সেতু রয়েছে ময়মনসিংহের ধোবাউড়ায়।
উপজেলার কৃষ্ণপুর ঘোষগাও এলজিইডি কাচা সড়কের নাঙ্গলজোড়া এলাকায় অবস্থিত সেতু দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ সাকো বেঁয়ে চলাচল করছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর পূর্বে বেসরকারী সংস্থা ওর্য়াল্ডভিশনের উদ্যোগে ব্রীজটি নির্মাণ করা হয়। গত জুলাই মাসে পাহাড়ি ঢলে ব্রীজের দুইপাশ ভেঙ্গে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।
সেতুর বেহাল দশার কারণে মটরসাইকেল কিংবা সাইকেল নিয়ে চলাচল করতে পারছেনা সাধারণ মানুষ।এমনকি ঐ এলাকার মানুষজন ধান চাল বহনকারী গাড়ি নিয়ে পড়েছেন বিপাকে।সাইকেল কাঁধে নিয়ে সাঁকো বেড় ব্রীজ পার হতে হয়ে পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।
সরজমিনে গিয়ে দেখা যায়, সংযোগ সড়ক না থাকায় সাঁকো দিয়ে এলাকাবাসী ও পথচারীরা ঝুঁকি নিয়ে ব্রীজ পার হচ্ছে। এলাকাবাসী জানায়, রাস্তা ভেঙ্গে যাওয়ার পর চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। পরে সেচ্ছাশ্রমে বাঁশ দিয়ে নিজেরাই সাকো নির্মাণ করেন।
নাঙ্গলজোড়া গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জিল্লুর রহমান জানান পাহাড়ি ঢলে সেতুর দুই পাশে মাটি সরে যাওয়ায় জন দুর্ভোগ চরমে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না।
এব্যাপারে গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান, কাচা রাস্তা সংষ্কারের কোন বাজেট নেই, তবে উপজেলা পরিষদ থেকে সংষ্কার করা যেতে পারে।
আনিসুর রহমান/বার্তা বাজার/অমি