আ’লীগ নেতার ছেলেকে হাতুড়ি পেটা

বরিশালের আগেলঝাড়ায় দুলাল হালদার (৩৫) নামের ব্যবসায়িকে হাতুড়ি পেটা করেছে প্রতিপক্ষরা। ব্যবসায়ী দুলাল হালদার উপজেলার বাকাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি স্বরবাড়ি গ্রামের সুধির হালদারের ছেলে ও স্থানীয় বাজার ব্যবসায়ী।

এ বিষয়েআজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগে স্থানীয় স্বরবাড়ি বাজারের এক গ্যাসের ডিলারের সাথে দুলালের বাক বিতন্ডা হয়। ওই সময়ে পরিতোষ ডিলারের পক্ষ অবলম্বন করায় দুলালের সাথে তার বাকবিতন্ডা ও বিরোধ শুরু হয়।

ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে দুলালের উপর পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী পরিতোষ হালদারের নেতৃত্বে একই বাড়ির সাধন হালদার, প্রশান্ত হালদার, উত্তম হালদার, অনিক হালদার, শ্রীনিবাস হালদারসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল দুলালের বাড়ির উঠানে বসে হাতুড়ি, লোহার রড, কাঠ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। পরে আহতবস্থায় দুলালকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।

ব্যবসায়ী দুলাল হালদারের পিতা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুধির হালদার জানান, হামলার সময় আমার পরিবারের সদস্যরা দুলালের মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থান করছিলাম।

প্রতিপক্ষের পরিতোষ হালদার জানান, দুলাল হালদারের সাথে গ্যাসের ডিলারের নিয়ে ঝগড়া হয়। এরেই ধারবাহিকতায় বাকবিতন্ডার এক পর্যায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসকেরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, মারধরে রোগী দুলালের হাত এবং পায়ের জয়েন্ট ভেঙ্গে টুকরো হয়ে গেছে। যার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরিফিন রিয়াদ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর