আফগানিস্তানে নতুন সরকারের আনুষ্ঠানিক ঘোষণা করল তালেবান। সরকারের প্রধান হয়েছেন মোল্লা হাসান আখুন্দ। তার সহকারী হিসেবে কাজ করবেন ২ জন। তারা হলেন, মোল্লা আব্দুল ঘানি বেরাদর ও মোল্লা আব্দুল সেলাম হানফউ।
আফগানিস্তানের নাম বদলে করা হয়েছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তালেবানের নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বলাভ করেছেন সিরাজুদ্দিন হাক্কানী। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন মোলা ইয়াকুব। তার সহকারী হিসেবে থাকবেন মোল্লা আব্দুল সালাম হানাফি।
জাবিউল্লাহ মুজাহিদ জানান, আমাদের দেশের মানুষ নতুন সরকারের অপেক্ষায় রয়েছেন। আমরা সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের আশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো।
বার্তা বাজার/এসজে