আলফাডাঙ্গায় নদী ভাঙন ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী ভাঙন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া গ্রামে এসব খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন ও সাবান দেওয়া হয়।

এসময় পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বার্তা বাজারকে জানান, ‘প্রতি বছরই মধুমতি নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে এ অঞ্চলের মানুষেরা। এদের মধ্যে দরিদ্রের সংখ্যাই বেশি। ভিটে-মাটি, ফসলি জমি হারিয়ে তারা আজ নিঃস্ব। প্রশাসনের সামর্থ অনুযায়ী সব সময়ই আমরা এসব এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সহযোগিতার চেষ্টা করি। আমি স্বচ্ছল মানুষদের আহ্বান জানাই তারাও যেন সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর