নকলায় কবর থেকে ৩ কংকাল চুরি

শেরপুরের নকলা উপজেলায় ৭নং টালকি ইউনিয়নের রামের কান্দি সামাজিক কবরস্থান থেকে গতরাতে তিনটি লাশের কংকাল চুরি করে নিয়ে গেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে এই কংকাল চুরি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে।

টালকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী জানান, আমাদের এলাকায় এই সামাজিক কবরস্থানে গতকাল রাতে ৩টি কবর থেকে আঃ জলিল, মিরাজ আলী ও হানিফ মেম্বারের স্ত্রী জোৎসনা বেগমের কবরের কংকাল চুরি করেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। গ্রামবাসীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নকলা থানার ওসি মোঃ মুশফিকুর রহমান বলেন, কবর থেকে কংকাল চুরির ঘটনায় পুলিশের একটি টিম তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছেন। দ্রুত তদন্ত করে কংকাল চুরের সংঘবদ্ধ চক্র কে গ্রেফতার করা হবে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর