চাল চুরির সংবাদ প্রকাশ: সাংবাদিককে মারধর

বগুড়ার নন্দীগ্রামে আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আবু সাঈদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি দৈনিক মহাস্থান পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি। এই হামলার ঘটনায় সাংবাদিক আবু সাঈদকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এ হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুল সরকারী চাল কালোবাজারে বিক্রির দায়ে ভ্রম্যমান আদালতে জরিমানা করে। পূর্বে বিজরুল গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে হাফিজুরের বাড়ি সরকারী চাল উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে প্রশাসন।

সেই সূত্র ধরে সাংবাদিক আবু সাঈদকে দোষারোপ করে আসছিল তার অপকর্মের নিউজ করার জন্য। আজ সাকলে হঠাৎই বুঝে ওটার আগেই লাঠি বাটাম দিয়ে মারধর শুরু করে।

হামলাকারী ব্যক্তি ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে হাজিজুল (৩৫) ও তার ভাই ইউসুফ (২০)।

আহত সাংবাদিক আবু সাইদ বলেন, আমি অনেক আগে সরকারি চাল চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা করে এমন নিউজ করি। সেটার জেরেই কিছু বুঝে না উঠার আগেই আমাকে হামলা চালায় হাফিজুল ও তার ভাই ইউসুফ।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এ রকম বিষয়টা শুনছি তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলার সকল সাংবাদিক মানবাধিকার কর্মীরা এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর