‘পুলিশের সব ইউনিটে নারী প্রতিনিধিত্ব বাড়ানো হবে’

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) কৌশলগত পরিকল্পনার ফলে পুলিশে নারীদের প্রতিনিধিত্ব সুসংহত হচ্ছে। এজন্য বর্তমান সরকার পুলিশের নারী সদস্যদের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে বিপিডব্লিউএনের কৌশলপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক পুলিশে নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিপিডব্লিউএনের তিন বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের ফলে বাংলাদেশ পুলিশে নারীদের প্রতিনিধিত্ব সুসংহত হবে। এর মাধ্যমে জেন্ডার সংবেদনশীল পুলিশ পরিষেবা নিশ্চিত হবে।

বিপিডব্লিউএন ১৫ হাজার নারী পুলিশ সদস্যের বিশাল পেশাজীবী সংগঠন। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ নেটওয়ার্ক গত ১৩ বছরে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসনীয় অবদান রেখেছে। নারী পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর