জামালপুরের ইসলামপুরে লকডাউন চরাকালীন করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কাঁসা শিল্প অসহায় কারিগরদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ৬৫জন কারিগরের মাঝে জনপ্রতি ৫হাজার টাকা সহায়তার চেক তুলে দেন জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, পৌর আ’লীগের সভাপতি অংকন কর্মকারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ইয়ামিন মিয়া/বার্তা বাজার/অমি