বানারীপাড়ায় নদী কাঁটছে প্রভাবশালীরা, ভাঙন আতংকে এলাকাবসী

বানারীপাড়ায় সন্ধ্যা নদীর জেগে ওঠা চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। সন্ধ্যার বুক কেটে ক্ষতবিক্ষত করে মাটি কাঁটায় ভাঙনের শংকায় আছেন নদী সংলগ্ন মুক্তিযোদ্ধা আবাসনবাসী।

জানা গেছে, প্রতিদিন সারারাত কিছু অসাধু ব্যাক্তিরা পৌরসভার ১ নং ওয়ার্ডের সন্ধ্যা নদীর মুক্তিযোদ্ধা আবাসন সংলগ্ন এলাকার চর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। নদীর এক স্থানে চরের মাটি কাঁটা হচ্ছে ঠিক নদীর অপর প্রান্তে চলছে সন্ধ্যার ভয়াবহ ভাঙন।

ফলে প্রতিনিয়ত সন্ধ্যা নদী তার গতি পথ পাল্টে নতুন কর ভাঙনের সষ্টি করে বয়ে যাচ্ছে। নদীর ভাঙ্গাগড়ার এ প্রাকৃতিক খেলায় নদী পারের কয়েকটি গ্রাম ইতোপূর্বে নদী গর্ভে বিলিন হয়েছে। ঠিক এমন সময় আবাসনের পেছনে নদীর জেগে ওঠা চর কাটার কারনে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সরকারী এ আবাসনটি।

এ বিষয়ে আবাসনবাসীরা জানান, দুর্বত্তরা প্রতিদিন লোকচক্ষুর আড়ালে সারারাত ট্রলার নিয়ে চরের মাটি কেটে স্থানীয় ইট ভাটা মালিকদর কাছে বিক্রি করেন। দুর্বত্ত্বদের চরকাটার সংবাদ সরজমিনে ওই চরে গিয়ে দেখা যায় সারি সারি ট্রলার ভর্তি কর চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে সাতক্ষীরার ইট ভাটার শ্রমিকরা।

আবাসন বাসীরা জানান, এরা অনেক ভয়ঙ্কর যেকোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে । এমনকি ট্রলারে দেশীয় অস্ত্র ও থাকে । আবাসন বাসীরা আরও জানান, সন্ধ্যা নদীর বিভিন স্থানে জেগে ওঠা চরের মাটি অন্যান্য ইট ভাটা মালিকরাও কাটছেন।

এ বিষয় উপজলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা জানান, নদী রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা সকলের দায়িত্ব। চরের মাটি কাটার বিষয়ে বলেন যারা চর থেকে মাটি কাটঁছে তাদের বিরুদ্ধে প্রয়াজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর