চারঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা চেয়ারম্যান

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিন গত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে বিষয়টি নিশ্চিত করেন চারঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইনস্পেক্টর মোজাম্মেল হক।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দশটি পরিবার নিজেদের শেষ সম্বল হারিয়ে হতবাক হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে অসহায় পরিবার গুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা চেয়ারম্যান তার নিজস্ব তহবিল থেকে দশটি ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।

ক্ষতিগ্রস্থ দশটি পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, হলিদাগাছি আবাসনের দশটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

আগুনে দশ বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেননি ওইসব পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীরা জানান, পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই রইলো না। তবে এই দুঃসময়ে উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে এসে দাঁড়ানোয় আমরা খুবই খুশি।

চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃফকরুল ইসলাম বলেন, খবর পেয়েই ছুটে যাই অসহায় ওই পরিবার গুলোর পাশে। নিজের তহবিল থেকে সামান্য নগদ অর্থ ও খাদ্য সহযোগিতা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু সহযোগিতার ব্যবস্থা করা যায় কি চেষ্টা করবো। এছাড়াও স্থানীয় বিত্তবানদের ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, ইউপি সদস্যসহ স্থানীয় আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মোঃ নবী আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর