প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও মারা গেছেন ৫৬ জন। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৩৯ জন।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যমতে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জন। একদিনে নতুন আক্রান্ত শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন।
একদিনে ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্ত শনাক্ত করা হয়। পরীক্ষার তুলনায় একদিনে আক্রান্তের হার ৯.৬৯ শতাংশ।
উল্লেখ্য, করোনার চলমান ঢেউয়ে একদিনে মৃত্যুর সংখ্যা ৩ শতাধিক ছাড়িয়ে যাওয়ার পর ৫৬ জনই সর্বনিম্ন মৃত্যু।
বার্তা বাজার/এসজে