পাবনায় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এমপি প্রিন্স
পাবনা সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের আড়িয়াল গোয়ালবাড়ি নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্য কালে তিনি বলেন,নদী ভাঙনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা করা হবে। তাছাড়া যাদের ঘরবাড়ি নদী ভাঙনের বিলিন হয়েছে তাদের পুনর্বাসনের বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলাপ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জলিল বিশ্বাস,সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,সদস্য সিদ্দিকুর রহমান খান,পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল বিশ্বাস,সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত শফিকুল আজম, সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাসুদ রানা/বার্তা বাজার/টি