ঠাকুরগাঁওয়ে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৭ সেপ্টেম্বর ইউনিয়ন পর্যায়ে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এই কার্যক্রম চলছে। সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ইউনিয়নের তিনটি করে ওয়ার্ডের দুইশত জন করে মোট ছয়শত জনকে টিকা প্রদান করা হচ্ছে।

৩নং আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, আজকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ছয়শত জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। সাথে প্রতি টিকা গ্রহণকারীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম সরকার বলেন, আজকে তিনটি ওয়ার্ডের দুইশত করে মোট ছয়শত জনকে করোনা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে টিকা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু করছে, স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর