নাইক্ষ্যংছড়িতে ২শ লিটার চোলাইমদসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে চোলাইমদসহ আটক করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত চোলাইমদ আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা।

সোমবার (৬সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নিদের্শনায় থানা পুলিশ অফিসার এবং অরুন কুমার বড়ুয়া, রকিবুল হাসান ধীমান বড়ুয়া এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকা থেকে ২০০(শত) লিটার চোলাইমদসহ দুই মাদক সম্রাট কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকার মৃত অংকি মোহন মেয়ে শর্মি বড়ুয়া(৩১) ও একই এলাকার
মমপুচিং তংচংগ্যা পুত্র পুমংল তংচংগ্যা (৩৩)।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর