চুয়াডাঙ্গায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ ৫ টি সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহীদ হাসান চত্বরে আধাঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারন সম্পাদক রিপন মন্ডলসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবি মানা না হলে আগামী বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট পালন করা হবে।

বক্তারা আরো বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও চুয়াডাঙ্গা জেলায় সে নিয়ম মানা হচ্ছে না। যার কারণে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা, আরেকদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহন শ্রমিকরা।

এ পরিস্থিতি প্রশাসনকে বারবার জানালেও সমাধানের জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি।

অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর