করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। গত ৬ মাসে মমেকের করোনা ইউনিটে এটি সর্বনিম্ন মৃত্যু।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ময়মনসিংহ নগরীর আব্দুল খালেক (৫২) নামে একজন মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। আইসিইউতে ৮ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ১৪৩ জন।
চলতি মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে গত জুলাইয়ে করোনা ও উপসর্গ নিয়ে ৪৮২ ও আগস্টে ৪১৯ জন মারা গিয়েছিল।
বার্তা বাজার/নব