আরও ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধক টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের প্রায় ১০ কোটি টিকা কিনবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

কোভ্যাক্স থেকে বিনামূল্যে ৬ কোটি টিকা পাবে বাংলাদেশ। এর মধ্যে কোভ্যাক্স থেকে ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এ মাসে আরও ৬০ লাখ টিকা আসার কথা রয়েছে। বাকি টিকা ধীরে ধীরে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ ১০ কোটি ৪০ লাখ টিকা কিনলে কোভ্যাক্স থেকে বিনামূল্যে ও কেনা টিকা মিলিয়ে ১৬ কোটি টিকা সংগ্রহ করা সম্ভব হবে।

এখন পর্যন্ত উপহার ও কেনা টিকা মিলিয়ে মোট ৪ কোটি তিন লাখ ৬০০ টিকা পেয়েছে বাংলাদেশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর