বার্তা বাজারে সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত
জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর অবশেষে দখলমুক্ত হলো রায়পুরা উপজেলার হাসনাবাদ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। গত ৫ সেপ্টেম্বর শহীদ মিনার ও বিদ্যালয়ের মাঠ দখল করে সাপ্তাহিক হাট শিরোনামে বার্তা বাজারে একটি সংবাদ প্রকাশিত হয়।
পাশাপাশি এ নিয়ে আরো কয়েকটি সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। এরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। পরে বিদ্যালয়ে স্থাপিত বাশেঁর খুটি ও ময়লা আর্বজনা অপসারণ করা হয় এবং বিদ্যালয়ের মাঠে সীমানা প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : আজিজুল হক বলেন, গত ৫ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বিদ্যালয় পরিদর্শনে আসেন।
বিদ্যালয়ের মাঠে স্থাপতি বাশের খুটিসহ ময়লা আর্বজনা অপসারণ করা হয়েছে এবং বিদ্যালয়ের সীমানা নির্ধারণের পর সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।
এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী মো : আজগর হোসেন বলেন, আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি । উপজেলা প্রশাসনে নির্দেশে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করা হয়েছে । বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি