খুলনা থেকে ফের কাশিমপুর কারাগারে মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের খুলনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, সোমবার সকালে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগারে আনা হয়েছিল। বিস্ফোরক মামলায় রোববার (৫ সেপ্টেম্বর) তাকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এ মামলায় মামুনুল হকের জামিন মঞ্জুর না করে তাকে গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর