শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

রাশেদুল হক, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরের কয়াগাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে মটরসাইকেল থেকে পড়ে নবশ্রী (৯) নামের এক ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায়, শেরপুর পৌর শহরের স্যান্নাল পাড়া গ্রামের মানিক দাস তার মেয়ে শের উড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী নবশ্রীকে মটরসাইকেলে নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশালপুর ইউনিয়নের কচুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা স্ত্রী বহিৃলতাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে দুপুর ১২ টার দিকে কৈগাড়ি এলাকায় পৌছলে বালু বোঝায় ট্রাককে সাইড দিতে গিয়ে মটরসাইকেলের পিছন থেকে নবশ্রী পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। মেয়ের মৃত্যুর খবর শুনে মা বহিৃলতা জ্ঞান হারিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর