বিধবা দাদির সাথে নাতির গোপন প্রেম, অতঃপর বিয়ে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিধবা এক নারীর সাথে তারই প্রতিবেশী নাতির বিয়ের ঘটনা ঘটেছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের এই ঘটনা এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

জানা যায়, নওপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন শামের স্ত্রী শিরীনা আক্তারের (৫৫) সাথে বেশকিছু দিন আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশি আব্দুর রশিদের পুত্র ফারুক মিয়ার (২০)।

ফারুকের প্রতিবেশি দাদা শামছুদ্দিন শামের মৃত্যুর পর তার স্ত্রী শিরীনার সাথে গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে চলছিল নানা আলোচনা।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) তাদের অবৈধ দৈহিক মেলামেশার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে স্থানীয় মাতুব্বররা বিষয়টির সমাধানের জন্য দফায় দফায় শালিস করেন।

কোনও সুরাহা না হওয়ায় সোমবার রাতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। দাদি-নাতির বিয়ে নিয়েও এলাকাবাসির মধ্যে চলছে নানা আলোচনা।

বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় কাজী মো. নুরুল্লাহ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর