দুর্ঘটনা এড়াতে সড়কের ওপরেই মিলাদ দিলেন এলাকাবাসী
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা ভীমপুরে ‘জয়পুরহাট-হিলি’ পাকা রাস্তায় বার বার একই স্থানে সড়ক দুর্ঘটনায় কয়েক বছরের ব্যবধানে বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনা ঘটে। এই দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাকবলিত স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন এলাকাবাসী।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে এলাকাবাসীর নিজেদের অর্থায়নে খাসি জবাই করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। তাদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অনেক পথচারী।
দুর্ঘটনাকবলিত স্থানের পাশেই বসবাস করা মাহফুজ খান ও গ্রামের মণ্ডল এমদাদুল বলেন, ‘আমাদের চোখের সামনে এই জায়গায় ৬-৭ জন মানুষকে বাস ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মরতে দেখলাম। আসলে এখানে কোনো জিন-পরি বা আল্লাহর কোনো গজব আছে কিনা আমরা জানি না।’
তারা আরও বলেন, গত মাসের মাঝামাঝি সর্বশেষ দিনাজপুর সদরের মোকছেদুলের ছেলে মাসুদ রানা ট্রাকের চাকায় মোটরসাইকেলসহ পিষ্ট হয়ে মারা যায়। এছাড়া একই স্থানে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের ছাত্রী উপজেলার উচনা গ্রামের হোসনেয়ারা বেগম,
তারা আরও বলেন, ‘সর্বশেষ গত মাসের মাঝামাঝি দিনাজপুর সদরের মোকছেদুলের ছেলে মাসুদ রানা ট্রাকের চাকায় মোটরসাইকেলসহ পিষ্ট হয়ে মারা যায়। এছাড়া একই স্থানে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের ছাত্রী উপজেলার উচনা গ্রামের হোসনেয়ারা বেগম, কয়া সীমান্তের মোবাইল দোকানদার সুমন মিয়া, চেচঁড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম কয়া সীমান্তের মোবাইল দোকানদার সুমন মিয়াসহ নাম না জানা অনেকেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।’
বার্তা বাজার/এসবি