গার্ডকে বটি দিয়ে কুপিয়ে এটিএম বুথে হানা

নারায়ণগঞ্জে ঘুমন্ত অবস্থায় সিকিউরিটি গার্ডকে বটি দিয়ে কুপিয়ে ডাচ বাংলা ব্যাংকের বুথ খোলার চেষ্টা করেছে এক দুষ্কৃতিকারী। রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় ফতুল্লার ভুইগড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিকিউরিটি গার্ড আলী হোসেনকে (৬১) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তার মাথায় জখমের দাগ রয়েছে। তিনিনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ধনকুন্ড এলাকার মৃত উজির আলীর ছেলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ‘খবর পেয়ে ডাচ বাংলা ব্যাংকের বুথে গিয়ে তাদের সিসিটিভির ফুটেজে দেখেছি সিকিউরিটি গার্ড আলী হোসেন ঘুমিয়ে রয়েছে। রাত আড়াইটার সময় একজন লোক একটি ব্যাগের ভিতরে রান্নার কাজের ব্যবহার করা বটি নিয়ে এসে ঘুমন্ত সিকিউরিটি গার্ডের মাথায় কোপ দেয়।’

ওসি রকিবুজ্জামান বলেন, ‘সিকিউরিটি গার্ড নিথর হয়ে পড়লে ওই ব্যক্তি বটি দিয়ে বুথের দরজা খোলার চেষ্টা করে। কিছু সময় চেষ্টা করে ব্যর্থ হয়ে হেঁটে চলে যায়। ধারণা করা হচ্ছে লোকটি হয়তো পাগল, নয়তো মাদকাসক্ত। তবে ওই লোকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ব্যাংক কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর