৫ মিনিটের ঘূর্ণিঝড়: ঘর হারালো ১৩ পরিবার

রংপুরের তারাগঞ্জে ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) মধ্য রাতে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের শাওনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউনিয়নের শাওনাপাড়া গ্রামে প্রায় ৫ মিনিট ঘূর্ণিঝড় হয়। এ সময় ঘরের চাল আকাশে উড়িয়ে নেওয়াসহ বাতাসের বেগে মেহগনি, শিশু, বাঁশঝাড়সহ বিভিন্ন প্রজাতির গাছপালা উপড়ে যায়। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

যে পরিবার গুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলো- আনিছুর রহমানের ৩টি, তোজাম্মেল হকের ১টি, জিয়ারুল ইসলামের ১টি, এজাজুর রহমানের ২টি, আশরাফুল আলমের ২টি, আব্দুল কুদ্দুসের ২টি, সাদেকুল ইসলামের ২টি, একাব্বর আলীর ১টি, ফুরকুলি বেওয়ার ১টি, বাচ্চা মিয়ার ১টি, এমাইতোন নেছার ১টি, নুর আলমের ১টিসহ ১২টি পরিবারের ১৬টি টিনশেড ঘর দুমড়ে-মুচড়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর