পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাসিরসহ ৩ জনের নামে চার্জশিট
চিত্রনায়িকা পরিমনীর দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলায় নাসির উদ্দিন মাহমুদসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকালে সাভার মডেল থানাও পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই চার্জশিট জমা দেন।
পুলিশ জানায়, গত ৮ জুন রাতে সাভারের বোটক্লাবে পরীমনিকে ধর্ষণের চেষ্টা করা হয়। তার ৫ দিন পর ১৪ জুন এই ঘটনায় নাসির উদ্দিন মাহমুদসহ ৬ জনের নামে মামলা দায়ের করেন পরীমনি। দীর্ঘ ২ মাস ২৩ দিন পর সোমবার বিকালে এই মামলার চার্জশিট দাখিল করেন সাভার মডেল থানা পুলিশ।
চার্জশিটে বলা হয়, মামলায় এজাহারনামীয় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ (৬০) ও মামলায় তদন্তে আসা ৩ নম্বর আসামী শাহ শহিদুল আলম (৫০) অভিযোগকারী পরীমনিকে অশ্লীল ভাষায় গালাগালি করে অশ্লীল আচরণ করে। এর পর তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে শ্লীলতাহানি করা হয়।
এছাড়া মামলার দ্বিতীয় আসামি তুহিন সিদ্দিকী অমি (৩৩) পরীমনিকে কৌশলে বোট ক্লাবে নিয়ে যায় নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম। এর পর তাকে অশ্লীল কথা বলে শরীরে স্পর্শ করে। এতে মামলার বাদী পরীমনি ক্ষিপ্ত হলে তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দেয়ার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রতীয়মান হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।
এ বিষগ্যে সাভার থানার ওসি জাকী মাইনুল ইসলাম জানান, চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণের চেষ্টা মামলায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয়েছে।
বার্তা বাজার/এসজে