জামায়াত সেক্রেটারিসহ ১০ নেতাকর্মী গ্রেফতার

রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ ১০ জনকে গ্রেফতার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমে এক বিবৃতিতে জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। ওই বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।’

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর