চট্টগ্রামে ২৮০ লিটার চোরাই তেল সহ দুই তেল চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৭। সোমবার (০৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে উক্ত তথ্য প্রকাশ করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার।
এ ব্যাপারে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ চক্র ইপিজেড এলাকায় অবৈধভাবে তেল বেচাকেনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় ইপিজেড এলাকায় অবৈধ উপায়ে বেচাকেনার জন্য চোরাই জ্বালানি তেল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (৫ সেপ্টেম্বর) নগরীর ইপিজেড এলাকা থেকে মোঃ শরীফ (২৮) ও মোঃ জাহিদ রানা (২৮) নামে দুইজনকে ২ হাজার ২৮০ লিটার চোরাই জ্বালানি তেল সহ আটক করেছে র্যাব-৭।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দকৃত তেলসহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে