মাদারীপুরে করোনাকালে আর্থিক অনটনে থাকায় সরকারি ৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চাওয়া ৬’শ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের আসমত আলী খান স্টেডিয়ামে তাদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। গত এক মাসে এসব পরিবারের পক্ষ থেকে মোবাইলে কল দিয়ে এই সহায়তা চাওয়া হয়।
জানা যায়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারনে বাংলাদেশে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ সারা দেশের কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার গত বছর থেকেই বিপুল খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।
এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ এর কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। আর তারই ধারাবাহিকতায় কল দিলেই তাদের নাম ও নাম্বার তালিকায় লিপিবদ্ধ করে স্থানীয় প্রশাসন। পরে সহায়তা প্রত্যাশীদের মাঝে জনপ্রতি চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সুবিধা ভোগীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছে। ৩৩৩ নাম্বারে কল দিলে আমরা পেয়ে যাই খাদ্য সামগ্রী। আরো ধন্যবাদ জানাই জেলা প্রশাসক এবং উ ইউএনকে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে এই কর্মসূচী আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, অসহায় মানুষের জন্য আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এসজে