অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টে রুল

দেশের সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিধিমালা ও অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি এবং নিউজ সংশ্লিষ্ট ফেসবুক পেইজ বন্ধ করতে কেন প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল দিয়েছেন হাইকোর্ট

দুই সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্রসচিব, র‍্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে।

গত ১ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। তবে এ বিষয়টি সোমবার (৫ সেপ্টেম্বর) জানা যায়।

গত মাসে সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ–সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর