দেশমাতার কাছে নিরাপত্তা চেয়ে পরীমনির আকুতি

দেশমাতার কাছে নিরাপত্তার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার (০৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই আকুতি জানান।

পরীমনি লিখেন,দেশমাতা,আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।

হালের এই আলোচিত নায়িকা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বোটক্লাবে হট্টগোলের পর বিভিন্ন বারে রাতের বেলায় তার ঘুরে বেড়ানো নিয়ে সমালোচনাও কম হয়নি।

পরবর্তীতে তাকে বনানীর বাসা থেকে আটক করে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী। তখন তিনি লাইভে এসে সবার কাছে সহযোগিতা চান। তাকে তাৎক্ষণিক কেউ সহযোগিতা করতে না পারলেও ভাইরাল হয়ে যায় তার ভিডিও।

বাসা থেকে মাদক উদ্ধারের পর তার বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক অভিযোগ। পুলিশ কর্মকর্তাকে জন্মদিনের অনুষ্ঠানে চুম্বনের ভিডিওটিও বেশ আলোচনার জন্ম দেয়।

বেশ কিছুদের রিমান্ড ও হাজতবাসের পর জামিনে মুক্ত হন পরীমনি। তবে তবে গ্রেফতারের পর তার জামা পরিবর্তন নিয়ে যে আলোচনা হয়েছিল তার রহস্য এখনও পুরোপুরি উন্মোচন হয়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর