চারঘাটে নদীভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ

গত সপ্তাহে পদ্মার পানি কমলেও দুই দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে। গত দুইদিন আগেও রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পদ্মার পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা ও ইউসুফপুর ইউনিয়নে ভাঙনের মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ও মসজিদসহ নানা স্থাপনা। এ অবস্থায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকায় ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প বাস্তবায়ন করছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সরোয়ার হোসেন জানান, চারঘাট উপজেলার রাওথা ও ইউসুফপুর ইউনিয়নে ভাঙন ঠেকাতে প্রায় ৮ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ভাঙন রোধের জন্য পাকা বাধ নির্মাণের কাজ চলমান আছে।

নবী আলম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর